ওয়ারিশ সনদের আবেদন
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
পারিবারিক সনদের আবেদন
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
নতুন ভোটার হওয়ার প্রত্যয়নপত্র
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
জীবিত ওয়ারিশ সনদের আবেদন
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
উত্তরাধিকার সনদের আবেদন
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
ক্ষমতা অর্পন সনদ
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
পাসপোর্ট সংশোধন প্রত্যয়ন
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
আর্থিক অস্বচ্ছলতার প্রত্যয়নপত্র 
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন
স্থায়ী বাসিন্দা সনদপত্র
সেবাটি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন

নোটিশ

আমাদের পৌরসভা সম্পর্কে জানুন

পৌরসভা সংক্ষিপ্ত বিবরনঃ

মাগুরা পৌরসভা বাংলাদেশের মাগুরা শহরের স্থানীয় সরকার সংস্থা। ১৯৭২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ক শ্রেণীর পৌরসভা।আয়তনে মাগুরা পৌরসভা বাংলাদেশের ৫ম বৃহৎ পৌরসভা এবং খুলনা বিভাগের সর্ববৃহৎ পৌরসভা।

মাগুরা পৌরসভা শহরের এম.আর রোডের পূর্ব পাশে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সবুজ গাছপালায় সমৃদ্ধ শান্ত নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত।

১৯৬০ সালে মিউনিসিপ্যাল এ্যাডমিনিষ্ট্রেশন অর্ডিন্যান্স অনুসারে ১৯৬৫ সালের নভেম্বর মাসে মাগুরা টাউন কমিটি গঠিত হয়। টাউন কমিটি গঠন করা পূর্বে এটি ইউনিয়ন কাউন্সিল ছিল যা নির্বাচিত দশজন সদস্যর সমন্বয়ে গঠিত ছিল।

১৯৭২ সালের বাংলাদেশ লোকাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কমিটি (সংশোধন) অধ্যাদেশ অনুসারে মাগুরা টাউন কমিটি মাগুরা পৌরসভায় “গ” শ্রেণীতে রূপান্তরিত হয়। ১৯৭৩ সালে মাগুরা পৌরসভার নামে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে মাগুরা জেলায় রুপান্তরিত হয়। ঐ একই বছরে মাগুরা পৌরসভা “খ” শ্রেণীতে উন্নীত হয় এবং ১৯৯৩ সালে তা “ক-২” শ্রেণীর মর্যাদা লাভ করে।

মাগুরা পৌরসভার আয়তন ৪৪.৩৬ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ও ১ জন মেয়র নিয়ে মোট ১৩ জন নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

মাগুরা পৌরসভার আয়তন ৪৪.৩৬ বর্গ কি.মি.। ২০১২ সালের আদমশুমারি অনুসারে মাগুরা পৌরসভায় জনসংখ্যা ১,১৪,০৫৪ জন। মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৫৮,০৯৮ জন এবং মহিলা ৫৬,৯৫৬ জন।

আমাদের লোকেশন

আমাদের পার্টনার
পেমেন্ট মাধ্যম